কলকাতায় কাজে গিয়ে সরকারি কর্মচারী থেকে জেলার সাধারন মানুষকে বেশী পয়সা খরচ করে হোটেল কিংবা লজ ভাড়া করে থাকতে হয়। জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষদের চিকিৎসার প্রয়োজনে ছুটতে হয় কলকাতায়। ঠাই না পেয়ে অনেক সময় স্টেশনের প্ল্যাটফর্মেও রাত কাটাতে আশ্রয় নিতে হয় তাদের। জেলার সাধারন মানুষের চরম এই সমস্যার কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যের অনুপ্রেরনায় ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে জেলা পেড়িয়ে খাস কলকাতা শহরের কসবা এলাকায় রাজডাঙ্গাতে উত্তর জেলা পরিষদ এর ভবন তৈরীর শুভ সুচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ শুক্রবার দুপুরে। কে এম ডি এ এর দেওয়া যায়গায় ৪ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে এই ভবন নির্মানের কাজ শুরু হলো। এই ভবনে মোট ২৬ টি ঘর থাকবে। উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষরা এই ভবনে এসে অনেক কম খরচে থাকতে পারবেন বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আগে এই অঞ্চলে রায়গঞ্জ পুরসভার 'রায়গঞ্জ ভবন' তৈরী করা হয়েছিল। সেই ভবনে তিন মাস আগেই সব ঘর বুক হয়ে যেত। চাহিদা এতটাই বেশী ছিল। এবার সাধারণ মানুষদের অনেক সুবিধা হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের দুই রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী ও বাচ্চু হাজদা, উত্তর দিনাজপুর জেলা শাসক আয়েষা রানী, জেলা পরিষদের সভাধিপতি আলেমা নূরী, রায়গঞ্জ পুর সভার পুরপতি সন্দীপ বিশ্বাস, বিধায়ক অমল আচার্য সহ আরো অনেকে।
২০১১ সালে কলকাতার কসবা এলাকায় কে এম ডি এ'র কাছ থেকে ৪০ লক্ষ টাকা দিয়ে পাঁচ কাঠা জায়গা কেনে উত্তর দিনাজপুর জেলা পরিষদ। এরপর মাঝের এই কয়টি বছর বিভিন্ন টালবাহানায় ভবন নির্মানের কাজ শুরু করা যায়নি। সম্প্রতি জেলা প্রশাসনিক বৈঠক করতে আসা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে কলকাতায় জেলা পরিষদ ভবন নির্মানের প্রসঙ্গটি তুলে ধরেন জেলার আধিকারিকেরা। এরপরই বিষয়টি নিয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষকে গুরুত্ব সহকারে দেখার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে আজ কলকাতার কসবাতে শিলান্যাস করা হলো উত্তর দিনাজপুর জেলাপরিষদ ভবনের। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ বলেন, " পাঁচতলা এই ভবন গড়ে তোলার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে ৪ কোটি ৪ লক্ষ ৬০ হাজার ৯৫৫ টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী দুবছরের মধ্যে এই ভবন নির্মানের কাজ সম্পূর্ণ করা হবে "।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/EoNVLcv1Z3A